তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাজির ছিলেন উত্তর মালদা সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি মৌসম নূর, সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিন এস.পি অর্নব ঘোষের কাছে তাদের প্রার্থী, কর্মীদের ফাঁসানোর চেষ্টা, খুন, বোমাবাজি সহ একাধিক অভিযোগ তুলে ধরেন। অভিযোগ পেয়ে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেয় পুলিশ সুপার বলে খবর।
এবিষয়ে উত্তর মালদা সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি মৌসম নূর জানান, এদিন তারা এস.পি কাছে যান এবং একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেন। তাদের প্রার্থী, কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল। বেশ কয়েকদিন আগে তাদের কর্মী কে খুন করা হয়েছে, বোম ফেলা হয়েছে, প্রাণের হুমকি দেওয়া সহ একাধিক মামলা তুলে ধরে তার নিরপেক্ষ তদন্তের দাবী জানান।